ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ

Reporter Name
  • Update Time : ১২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৯ Time View
Print

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী পোস্ট অফিস থেকে পুরনো ডাকবাংলা সংলগ্ন ব্র্যাক অফিস পর্যন্ত মূল সড়ক ও খাল দখল করে অবৈধভাবে বাঁশের ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে চলা এই দখলের কারণে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সংযোগকারী মূল খালটিতে মাসের পর মাস বাঁশ ভিজিয়ে ও ফেলে রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ট্রলার, নৌকাসহ অন্যান্য নৌযান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন বাঁশ পচে খালের পানি দূষিত ও কুচকুচে কালো হয়ে গেছে, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে খালের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারে ব্যাঘাত ঘটছে।
​শুধু খালই নয়, রাত নামলেই বিভিন্ন এলাকা থেকে টমটমে করে বাঁশ এনে মূল সড়কের ওপর জড়ো করা হয়। সড়কের ওপরই বাঁশ ওঠানো-নামানোর কারণে আগৈলঝাড়া-গৌরনদী মূল সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াতকারী যানবাহনগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।
​এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে তদন্ত করে খালের অবৈধ দখলদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ

Update Time : ১২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬