ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা নিয়ে হরিপুরে আলোচনা

Reporter Name
  • Update Time : ০৫:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৮ Time View
Print

‎গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা  বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার ১৪ সেপ্টেম্বর হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ’-এর রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ‘প্রয়াস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
‎সভায় স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ‘চন্দন কর’
‎আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।
‎সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে বাস্তব প্রয়োজনের সঙ্গে পরিকল্পনার সমন্বয় ঘটবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
‎আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা নিয়ে হরিপুরে আলোচনা

Update Time : ০৫:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬