ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে সজিনার চারা ও ডাল রোপণ কার্যক্রম- ‎শুভ উদ্বোধন করেন এমপি ডা. মো. আব্দুস সালাম

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৪ Time View
Print

‎  ‎
‎গোলাম রব্বানী, হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে সকল ইউনিয়নে মিরাকল ট্রি বা জাদুর বৃক্ষ খ্যাত, সজিনার চারা  উপজেলা চত্বরে রোপণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  ঠাকুরগাঁও-০২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।  ডা. মো. আব্দুস সালাম প্রধান অতিথির বক্তব্যে  কৃষক-কৃষাণীদের ঔষধি গুণসম্পন্ন সজিনার চারা বা ডাল রোপণের  জন্য আহবান জানান। ঠাকুরগাঁও-০২  আসনের জাতীয় সংসদ সদস্য হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই ব্যাতিক্রমী উদোগকে সাধূবাদ জানান এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে  চারা রোপণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন।
‎উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ) জানিয়েছেন  যে,সজিনা একটি মিরাকল ট্রি, যা পুষ্টির ডিনামাইট হিসেবে কাজ করে। এটি ভিটামিন এ,সি , ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের অন্যতম উৎস।
‎এটি প্রায় ৩০০টি রোগ প্রতিরোধের জন্য  ঔষধি বৃক্ষ হিসেবে সারা বিশ্বে ব্যবহৃত হয়।
‎হরিপুর উপজেলা কৃষি বিভাগ থেকে ১০ হাজার সজিনা চারা বা ডাল রোপনের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এ কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ)।
‎সোমবার (৪ মে) বিকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‎আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন,বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ),উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,
‎উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের  সভানেত্রী, শাবানা আহমেদ,উপজেলা  ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে সজিনার চারা ও ডাল রোপণ কার্যক্রম- ‎শুভ উদ্বোধন করেন এমপি ডা. মো. আব্দুস সালাম

Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬