ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলের বরণে নবীন, অশ্রুসিক্ত বিদায়ে পবিপ্রবি

মোঃ সজিব সরদার
  • Update Time : ১২:০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

মোঃ সজিব সরদার

‎স্টাফ রিপোর্টারঃ নতুনদের স্বাগত আর বিদায়ীদের আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ (GRSA) এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

‎সংগঠনের সভাপতি মো. মাহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, ড. রেজাউল ইসলাম, মো. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আলী হায়দারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোছা. আরজুমান ও শাকলাইন মোস্তাক শাকিল।

‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পবিপ্রবিতে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয়। তবে বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি সনদ বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ সময়।
‎তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। এসব কার্যক্রমের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।

‎বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়া মানে সম্পর্কের সমাপ্তি নয় বরং এটি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সূচনা। পবিপ্রবির ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও সহপাঠীদের সঙ্গে কাটানো সময় তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে।

‎তিনি আরও বলেন, কর্মজীবনে শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তাঁরা যেখানেই থাকুন, পবিপ্রবির সুনাম ও ঐতিহ্য ধারণ করবেন এবং দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগাবেন—এটাই প্রত্যাশা।

‎অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

‎গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ (GRSA) পবিপ্রবিতে অধ্যয়নরত রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফুলের বরণে নবীন, অশ্রুসিক্ত বিদায়ে পবিপ্রবি

Update Time : ১২:০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬