হরিপুরে বিভিন্ন সরকারি প্রনোদনা বিতরণ করলেন ডা.আবদুস সালাম-এমপি
- Update Time : ০৯:১২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৭০ Time View

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপকার ভোগীদের মাঝে বিভিন্ন অফিসের সরকারি প্রনোদনা বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এমপি।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
সমাজসেবা কার্যালয় থেকে ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত ৯ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক, চিকিৎসা ও দুর্যোগ সহায়তা ২৫ জনকে ৫০০০০/-
হরিপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ২ জনকে দুটি হুইল চেয়ার প্রদান,
উন্নয়ন সহায়তা প্রকল্প হতে হরিপুর উপজেলার ২০ জন কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন ও ২০ টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা.মোঃ আব্দুস সালাম এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা.মোঃ আব্দুস সালাম এর সহধর্মিণী অধ্যাপক ডা. হাসিনা আফরোজ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর,হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান,হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম ডিলার,হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, শাবানা আহম্মেদ,
৫নং হরিপুর উপজেলা বিএনপির ইউনিয়ন সভাপতি মো. আব্দুল হামিদ মিলার ও
বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
















