স্ত্রীর মৃত্যুর পর একাকীত্ব ঘুচাতে চান ৭০ বছরের হাবিবুর রহমান হবি: সম্পদ দিয়ে হলেও তরুণী বা ডিভোর্সি পাত্রী বিয়ে করতে রাজি!
- Update Time : ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৫২ Time View

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:নবাব
কথায় আছে, ‘প্রেমের কোনো বয়স নেই’ কিংবা ‘মনের বয়সই আসল বয়স’। নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের ৭০ বছর বয়সী বৃদ্ধ হাবিবুর রহমান হবির ক্ষেত্রে এই কথাটি যেন অক্ষরে অক্ষরে সত্যি। কাগজে-কলমে বয়স সত্তর ছুঁলেও, মনের দিক থেকে তিনি যেন এখনো ১৬ বছরের এক চিরসবুজ তরুণ। জীবনের এই শেষ অপরাহ্নে এসে একাকীত্ব দূর করতে এবং একজন জীবনসঙ্গীর খোঁজ পেতে তিনি এখন মরিয়া।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহাগিলী বসুনিয়াপাড়া গ্রামে। সেখানকার বাসিন্দা হাবিবুর রহমান (হবি) এখন সব গণমাধ্যমের মাধ্যমে পাত্রী খুঁজছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক বছর আগে হাবিবুর রহমান হবির স্ত্রী মারা যান। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর থেকেই তার জীবনে এক চরম একাকীত্ব ও শূন্যতা নেমে আসে। এই বয়সে এসে একাকী জীবনের এই কঠিন সময় পার করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আবারও বিয়ের পিঁড়িতে বসার।
হাবিবুর রহমান হবির এই বিয়ে করার প্রবল ইচ্ছা ও পাত্রী খোঁজার ধরণটি এখন পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, পাত্রী তরুণী কিংবা ডিভোর্সি—যেকোনো বয়সী বা ঘরানার হলেই তার আপত্তি নেই। এমনকি এই বিয়ের জন্য কোনো প্রকার যৌতুক নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। উল্টো নিজের যা কিছু আর্থিক সম্পদ আছে, প্রয়োজন হলে তার বিনিময়ে হলেও তিনি একটি সুন্দর মন ও স্বইচ্ছায় বিয়ে করতে রাজি হওয়া পাত্রী খুঁজছেন।
সব গণমাধ্যমের মাধ্যমে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করে হাবিবুর রহমান (হবি) জানান, যদি কোনো পাত্রী স্বইচ্ছায় তার জীবনের বাকি দিনগুলোর সঙ্গী হতে রাজি হন, তবে তিনি তাকে ধুমধাম করে বিয়ে করে ঘরে তুলবেন।
এদিকে, ৭০ বছরের বৃদ্ধের এমন ব্যতিক্রমী ঘোষণা ও বিয়ের স্বাদ মেটানোর আকুল আবেদন এখন বাহাগিলী এলাকাসহ পুরো কিশোরগঞ্জ উপজেলার মানুষের মুখে মুখে ফিরছে। অনেকেই তার এই সাহসী ও স্পষ্ট সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন, আবার অনেকে কৌতূহল নিয়ে দেখছেন এই চিরসবুজ বরের পরবর্তী জীবনসঙ্গী কে হন।
যোগাযোগের ঠিকানা:
কোনো আগ্রহী পাত্রী বা তাদের পরিবার হাবিবুর রহমান হবির এই উদ্যোগে সাড়া দিতে চাইলে বা সরাসরি যোগাযোগ করতে চাইলে ওনার ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭১০১৪৪৪৩০) যোগাযোগ করতে পারেন।


















