সোনাগাজীতে দুর্নীতির বিরুদ্ধে একজোট সাংবাদিকরা — প্রেসক্লাবের সাধারণ সভায় জোরালো বার্তা
- Update Time : ০৮:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৯১ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আইএবি মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, যেখানে তিনি সংগঠনের কার্যক্রম ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, ক্রীড়া সম্পাদক বাহার উল্যাহ বাহার, দপ্তর সম্পাদক ছালাহ উদ্দিনসহ নির্বাহী সদস্য আমজাদ হোসাইন, হাফেজ হিজবুল্যাহ, এস.এন আবছার, আব্দুল্যাহ আল নোমান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা সোনাগাজীর উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সমাজে বিদ্যমান অনিয়ম, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সবশেষে, উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেন—সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে একটি স্বচ্ছ, উন্নত ও সমৃদ্ধ সোনাগাজী গড়ে তুলতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন।

























