ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৬০ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:

ফেনীর হাফিজিয়া এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
ফেনীর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের হাফিজিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালে কর্মরত অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নিরব। গুরুতর আহত হয়েছেন তাদের স্বজন মিঠু।
জানা যায়, দায়িত্ব শেষে মোটরসাইকেলে করে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন নুরুল আলম ও তার ছেলে। পথে হাফিজিয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। আহত মিঠুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজাপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

Update Time : ০৮:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬