লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন
- Update Time : ০৩:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

শ্রী সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
গত ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার চট্টগ্রামের ও.আর. নিজাম রোডস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে গত ২৫ জুলাই ২০২৬ তারিখে আবুরখীলে একটি বিনামূল্যে চক্ষু শিবিরের (আই ক্যাম্প) আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছিল, তাদের উন্নত চিকিৎসার অংশ হিসেবেই এই ছানি অপারেশন কর্মসূচির (Cataract Surgery Program) আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের (ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ) মূল ব্যবস্থাপনায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে লিও ক্লাব অফ চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এবং আবুরখিলের স্থানীয় এলাকাবাসী।
“সেবাই আমাদের মূল ভিত্তি” (We Serve, Rooted in Service) এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘ সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ।
এ সময় ছানি অপারেশন কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া এমজেএফ। এছাড়াও উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল, জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট(আইপিপি) লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া এমজেএফ, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন কেমি বড়ুয়া মুক্তা এমজেএফ, ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ট্রেজারার লায়ন রনি কুমার বড়ুয়া, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন তমাল কান্তি বড়ুয়া, কো-অর্ডিনেটর লায়ন রাজ্যশ্রী বড়ুয়া রাই, মার্কেটিং চেয়ারপারসন লায়ন অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, ক্লাব মেম্বার লায়ন সুপম বড়ুয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।





















