রাজাপুরে শ্রেষ্ঠ কাব ‘শিক্ষা পদক পেলেন উন্মে ফারজানা
- Update Time : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৯ Time View

মেঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা – জনাব উম্মে ফারজানা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ইং এর শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাব স্কাউট কার্যক্রমে বিশেষ অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।এই অর্জন ছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি।
উন্মে ফারজানা বলেন এটি শুধু আমার একার সাফল্য নয় বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলা শিক্ষা অফিস ও বাছাই কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উন্মে ফারজানা মনে করেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



















