রাজাপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
- Update Time : ০১:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১১৩ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠির রাজাপুরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঝালকাঠি সদর বনাম রাজাপুর উপজেলা মধ্যকার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল ৪ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের আয়োজনে খেলাটি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, খেলাধুলা শুধু বিনোদনই নয়, এটি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে সাহায্য করে। আজ মাঠে দুই উপজেলার খেলোয়াড়দের যে প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়াসুলভ মনোভাব দেখলাম, তা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় জেলা ও উপজেলার সরকারি কমকর্তা এবং হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন উপজেলা প্রশাসন।



























