ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২৪ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝালকাঠির রাজাপুর কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে রাজাপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদরাসায় এসে শেষ হয়। এতে মাদরাসার শিক্ষক, বিপুল সংখ্যক ছাত্র অংশ নেন।
পরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন।
অধ্যক্ষ বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ও সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ ছাড়া একটি নৈতিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মূল শিক্ষা হলো রাসুল (সা.)-এর আদর্শকে হৃদয়ে ধারণ করা এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আমাদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শে চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদরাসায় তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে হামদ, নাতে রাসুল (সা.), কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন।
অনুষ্ঠান শেষে মিলাদ, দরুদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত।

Update Time : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬