ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে চাউল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Reporter Name
  • Update Time : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সামাজিক ও মানবিক সংগঠন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে এবং পূর্বাচল সংসদ ও দাশপাড়া যুব সমাজের সার্বিক সহযোগিতায় পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বরদা মহাজনের বাড়ির মাঠ প্রাঙ্গণে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আহবানে সাড়া দিয়ে বরাবরের মতই অসচ্ছল ও দরিদ্রের মাঝে ঢেউটিন এবং চাউল বিতরণ করেছেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কিউসি লজিস্টিকস লিঃ কোম্পানির উপ-ব্যবস্থাপক এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ। ৭ আগস্ট শুক্রবার সকালে বিশিষ্ট সমাজসেবক মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল, সমাজসেবক আখতার উদ্দিন খান, পৌরসভা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক মো: নুরুল কিবরিয়া খোকন, তৌহিদুল আনোয়ার চৌধুরী, যুবদল নেতা মোঃ রিদোয়ান।
সংগঠক তাপস দাশগুপ্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুন পালিত, শিক্ষক লিটন পালিত, বিশিষ্ট ব্যবসায়ী সুমন দাশ। উপস্থিত ছিলেন বাসু পালিত, মিলন পালিত, মৃদুল পালিত, রিপন দাশ, মনোজ চক্রবত্তী, সুব্রত দাশ বাবু, সুজন দাশগুপ্ত, সনজয় পালিত, মোঃ খোরশেদুল আলম জুয়েল, মোহাম্মদ সারোয়ার কামাল আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পৌরসভার ৯নং ওয়ার্ডের শ্রমিকদল নেতা মহরম মিয়া হৃদরোগ আক্রান্ত হয়ে আর্থিক সংকটে পড়ায় মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক ও কিউসি লজিস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ। জেলা বিএনপির সদস্য আবু বকর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। পৌরসভা যুবদলের সভাপতি মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মাওলানা এখলাসুর রহমান, আখতার উদ্দিন খান, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ও বিএনপি নেতা সেলিম উদ্দিন কোম্পানি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা মোঃ ইলিয়াস, নুরুল কিবরিয়া খোকন, মোঃ জাবেদ, মোঃ আবির প্রমুখ।
পরিশেষে সংগঠনের নির্বাহী পরিচালক এই মহতী কাজে স্বেচ্ছায় অংশগ্রহণকারী ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের যুবসমাজ ও পূর্বাচল সংসদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সাথে সাথে বিভিন্ন দলের নেতা ও কর্মী এবং প্রিন্ট মিডিয়া সহ সকল সাংবাদিক ভাইদের কে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং ভবিষ্যতেও অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে চাউল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Update Time : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬