ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

Reporter Name
  • Update Time : ০৭:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৫ Time View
Print

★ সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ‘পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, বশির উদ্দিন চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিসেস জাহানারা বেগম, গোলাপি বড়ুয়া, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ শহীদুল ইসলাম, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, যুবদল নেতা মোহাম্মদ মুবিন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রুমান, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আজম, ফারুক, মোহাম্মদ জসিম, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রতন দাশ, আরিফুল ইসলাম, মোহাম্মদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সরকারি এ মহতী উদ্যোগকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধন শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

Update Time : ০৭:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬