👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বাবুপাড়ার রাস্তার সংস্কার শুরু, এলাকবাসীর স্বস্তী

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

আজিজ, রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া রেলগেট এলাকার দীর্ঘদিনের বেহাল সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থার কারণে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সড়কের কাজ শুরু হওয়ায় সেই ভোগান্তির অবসানের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কটির সংস্কারকাজ শুরু হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তির অনুভূতি। দীর্ঘদিনের প্রত্যাশিত কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজউন্নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব সামসুজ্জামান সামু-এর প্রতি জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির সংস্কারকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ পুরোপুরি লাঘব হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
জনস্বার্থে নেওয়া এমন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই ২৭ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া রেলগেট এলাকাবাসীর প্রত্যাশা।
উন্নয়নের পথে এগিয়ে যাক রংপুর, হাসি ফুটুক সাধারণ মানুষের মুখে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুর বাবুপাড়ার রাস্তার সংস্কার শুরু, এলাকবাসীর স্বস্তী

Update Time : ০৮:৩৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬