👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ আওয়ামী লীগের দুই কর্মী আটক

Reporter Name
  • Update Time : ১১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯২ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস সহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ওই দুজন আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি পুলিশ।
আটক দুজন হলেন, শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।
অভিযান কালে ওই বাড়ি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রহিম স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। আটক শাহেব আলী ইউনিয়ন যুবলীগের কর্মী।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুই জনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন-২০০১ এর অধীনে মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ আওয়ামী লীগের দুই কর্মী আটক

Update Time : ১১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬