ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে ২৫ সনাতনী বাড়িতে অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’ আইনগত ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View
Print

যশোর,জেলা প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।
বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, মনিরামপুরসহ যশোর জেলার কোথাও ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি। একটি ভিডিও ছড়িয়ে দিয়ে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত না হন, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, যশোর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সম্প্রীতির জন্য পরিচিত। সেই সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ ধরনের অপপ্রচার চালিয়ে থাকলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জেলা পুলিশ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মনিরামপুরে ২৫ সনাতনী বাড়িতে অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’ আইনগত ব্যবস্থা নেবে পুলিশ

Update Time : ০৯:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬