বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় দুমকিতে আ’লীগ নেতা গ্রেপ্তার
- Update Time : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারধরের মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে মো. সাইফুল ইসলাম কামাল (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম কামাল উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




















