ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ভাসমান পেয়ারার হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি জানালেন রপ্তানির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View
Print

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-

বরিশালের ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষকদের কর্মচাঞ্চল্য এবং ভাসমান বাজারের ব্যতিক্রমী আয়োজন দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ভীমরুলী এলাকায় ভাসমান পেয়ারা হাট ও বিভিন্ন বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট সত্যিই অনন্য। এখানকার কৃষকদের কঠোর পরিশ্রম, বাজারের প্রাণচাঞ্চল্য এবং উৎপাদিত পেয়ারার গুণগত মান তাকে মুগ্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন হয়। বাংলাদেশের মানসম্মত পেয়ারা আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানির সম্ভাবনা রয়েছে।’ বিষয়টি তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-নদীতে শত শত নৌকায় পেয়ারা কেনাবেচার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় করেন।
রাষ্ট্রদূতের এই সফর ও রপ্তানি সম্ভাবনা নিয়ে দেওয়া ইতিবাচক বক্তব্যে স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহায়তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে ভীমরুলীর পেয়ারা বিশ্ববাজারে আরও বড় পরিসরে পরিচিতি পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বরিশালের ভাসমান পেয়ারার হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি জানালেন রপ্তানির সম্ভাবনা

Update Time : ০৮:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬