ফিরে পেলেন চেয়ারম্যান পদ, আনন্দে উচ্ছ্বসিত কিশোরগঞ্জ সদর ইউনিয়নবাসী
- Update Time : ০৯:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬ নম্বর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন জননন্দিত সমাজসেবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু। গতকাল তিনি পুনরায় তাঁর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গরিব, দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের অধিকার ও দাবি-দাওয়া নিয়ে কথা বলার কারণে অনেকেই তাঁকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন।
স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার খবরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, দরিদ্র মানুষের সহায়তা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির প্রকৃত সফলতা মানুষের ভালোবাসা ও আস্থার মধ্যে নিহিত। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারলেই জনপ্রতিনিধির প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা আরও বৃদ্ধি পায়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর চেয়ারম্যান পদ ফিরে পাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে, তা এলাকায় নতুন আশার সঞ্চার করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসাকে পুঁজি করে তিনি আগামী দিনেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাবেন।

























