👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ নাসির উদ্দিন বরিশাল প্রতিনিধি
  • Update Time : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

বরিশালের হিজলা উপজেলা ছয়গাও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকানপাটের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়।
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
ঘটনার খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
ব্যবসায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী বলেন অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবিকার অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

Update Time : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬