ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি’র স্কুল এন্ড কলেজের একাদশ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View
Print

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনের(পবিপ্রবি স্কুল এন্ড কলেজ)২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অদ্য ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জায়েদ বিন আলী এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন,স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষকা পারভীন নাহার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার, একাদশ শ্রেণির তনুশ্রী রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ” আজকের এ দিনটি তোমাদের জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। তোমারা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ- মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের এই নতুন আঙিনায় প্রবেশ করেছ। তোমাদের এই ক্যাম্পাস শুধু ইটের তৈরী কোন দালান কোঠা নয়,এটি তোমাদের স্বপ্ন গড়ার কারিগর।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছায়াতলে থেকে তোমারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ,এটা তোমাদের জন্য অনেক বড় সৌভাগ্য ও গৌরবের বিষয়। উচ্চ মাধ্যমিক বা কলেজ জীবনের এই দুটি বছর মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমারা এই দুটি বছর কীভাবে কাটাচ্ছ,তার ওপর নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা। তাই প্রতিঘন্টা,দিনকে তোমাদের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন,বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ।এ চ্যালেজিং সময়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে প্রথাগত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি,সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিতে নিজেদের দক্ষ করে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট এর আমন্ত্রণে ইউনিট অফিস পরিদর্শন করেন ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপাচার্য ও বাঁধ নের প্রধান উপদেষ্টা ছাড়া ও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, বাঁধন পবিপ্রবি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ তৈমুর রহমান তামিম। সৌজন্য সাক্ষাতে বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো: নজরুল ইসলাম সংগঠনের সার্বিক বিষয় নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন। এ সময় উপাচার্য বলেন, বাঁধন পবিপ্রবি ইউনিটের যে কোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে। সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন বাঁধন পবিপ্রবি ইউনিট সহ- সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম নাহিদ, কোষাধ্যক্ষ মো: জুবাইদ হোসেন, দপ্তর সম্পাদক ওমর সাইদ নাঈম, তথ্য ও শিক্ষা সম্পাদক বখতিয়ার উল্লাহ চৌধুরী লাবিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকতিয়া বুলবুলিসহ বাঁধ নের সদস্যবৃন্দ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবি’র স্কুল এন্ড কলেজের একাদশ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Update Time : ১১:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬