দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- Update Time : ১১:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭৩ Time View

বাকৃবি প্রতিনিধি:পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কৃষিবিদ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















