দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন।
- Update Time : ০৮:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

জোবায়ের বিন আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধি:- দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্ঠানকে এই পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে।
বুধবার ২ রা সেপ্টেম্বর সকাল ১১ টায় এই মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা,দেবহাটার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এবছর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে প্রায় ৪ শত কেজি মাছের পোনা বিতরন করা হয়েছে বলে কর্তৃপক্ষ বলেছেন। মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রকারের মাছ আছে বলে জানা গেছে ।























