ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
- Update Time : ০৫:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৯ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাউজান ফকিরহাট গৌর-নিতাই নামহট্ট মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমবেত প্রার্থনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠন পৌর কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, গীতা প্রশিক্ষক কবিরাজ বটন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, হিমাদ্রি পাল ইমন, অর্থ সম্পাদক ভোমর দাশ, ডা. জনি দাশ, ডা. উজ্জ্বল চন্দ্র দে, পার্থ দে,গীতা প্রশিক্ষক সুবল শীল,দপ্তর সম্পাদক রূপস দাশ গুপ্ত, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রার্থনা অনুষ্ঠানে লিটন মহাজন লিটুর দ্রুত আরোগ্য, রোগমুক্তি ও সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও কল্যাণ কামনা করা হয়।
উপস্থিত সবাই লিটন মহাজন লিটুর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য আশীর্বাদ ও মঙ্গল প্রার্থনা করেন।
























