👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পীরগন্জে শারদীয় দুর্গা পূজা নিরাপত্তায় সমন্বিত ব্যবস্থা ও পুলিশি মহড়ার আয়োজন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২০৭ Time View
Print

মোঃরবিউল ইসলাম,পীরগন্জ,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় গতকাল ১৭ই অক্টোবর শনিবার রাতে পীরগন্জ থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থায় টহল মহড়ার আয়োজন করা হয়।এসময় পীরগন্জ থানা পুলিশের সাথে মেবাইল টিম,বিজিবি,এপিবিএন,আর্মড ব্যাটলিয়ান,গোয়েন্দা টিম,আনসার,গ্রাম পুলিশ সাথে ছিলেন।এসময় পীরগন্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন প্রামাণিক বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। তিনি নিরাপত্তা ব্যবস্থায় সকল নিরাপত্তা বাহিনীকে কঠোর হুশিয়ারী করে বলেন নিরাপত্তা ব্যবস্থায় কোন প্রকার গাফিলতি চলবেনা।পীরগন্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়কুর বটতলি শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের আলাপকালে বলেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোন আশংকা নেই, এছাড়া তিনি মা বোনদের আশ্বস্ত করে বলেন আপনারা নির্বিঘ্নে, নিশ্চিন্তায় পূজা উদযাপন করুন।কোন প্রকার হয়রানির শিকার হলে থানা পুলিশের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।এছাড়া তিনি সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা ও ছাড় না দেওয়ার কথা বলেন।সমসাময়িক চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক,জুয়া,ইভটিজিং সহ সকল অপরাধ দমনে তার টিম কাজ করছে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঠাকুরগাঁও পীরগন্জে শারদীয় দুর্গা পূজা নিরাপত্তায় সমন্বিত ব্যবস্থা ও পুলিশি মহড়ার আয়োজন

Update Time : ১২:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬