👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের বিশাল পাওয়ার ট্রান্সফরমার, বর্তমানে দিনাজপুরের কলেজ মোড়ে

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০২:১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪ Time View
Print

মোঃ রবিউল ইসলাম, পীরগন্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও পাওয়ার স্টেশনের (বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) জন্য ঢাকা থেকে নিয়ে আসা বিশাল আকৃতির দুটি পাওয়ার ট্রান্সফরমার ও প্রয়োজনীয় বিদ্যুৎ সরঞ্জাম বর্তমানে দিনাজপুরের প্রবেশদ্বার কলেজ মোড় এলাকায় অবস্থান করছে।

বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়াতে এবং ঠাকুরগাঁও অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই ভারী যন্ত্রপাতিগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, অত্যন্ত ভারী এবং সংবেদনশীল এই পাওয়ার ট্রান্সফরমারটি বিশেষ লরি বা বড় ট্রেইলারের মাধ্যমে সড়কপথে পরিবহন করা হচ্ছে। আজ এটি দিনাজপুরের বিখ্যাত লিচু চত্বর সংলগ্ন কলেজ মোড়ে এসে পৌঁছায়।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশাল আকৃতির এই যন্ত্রপাতি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে লরিটি চালানো হচ্ছে। মহাসড়কের বৈদ্যুতিক তার, ওভারহেড ব্রিজ এবং মোড়গুলো পার হওয়ার সময় বিশেষ নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দিনাজপুর থেকে যাত্রা শুরু করে এটি ঠাকুরগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালে সেখানে এটি স্থাপনের কাজ শুরু হবে।বিশাল এই পাওয়ার ট্রান্সফরমারটি এক নজর দেখতে শহরের কলেজ মোড় এলাকায় স্থানীয় উৎসুক জনতার ভিড় জমতে দেখা গেছে।ঠাকুরগাঁও ও পীরগন্জের দুটি পাওয়ার প্লান্ট এ এগুলো বসানো হতে পারে বলে জানা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঠাকুরগাঁওয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের বিশাল পাওয়ার ট্রান্সফরমার, বর্তমানে দিনাজপুরের কলেজ মোড়ে

Update Time : ০২:১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬