ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ সদর থানার নতুন ওসি হিসেবে আসাদউজ্জামানের যোগদান

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১২ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আসাদউজ্জামান। সোমবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

সদর থানায় যোগদানের আগে মো: আসাদউজ্জামান ফরিদপুর কোতোয়ালি থানা এবং ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানায় অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে ওসির দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তার সততা এবং অপরাধ দমনে আপসহীন ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশংসিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন ওসি মো: আসাদউজ্জামান বলেন, “ঝিনাইদহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে চান। সদর থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি উপজেলার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা সদর থানায় যোগ দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সাধারণ মানুষ আশা করছেন, তার নেতৃত্বে ঝিনাইদহ সদর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে এবং আইনি সেবা আরও সহজতর হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহ সদর থানার নতুন ওসি হিসেবে আসাদউজ্জামানের যোগদান

Update Time : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬