ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে চারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, অসুস্থ ফুটবল তারকা মোজাম্মেল হকের চিকিৎসায় সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১৯৪ Time View
Print

মোহাম্মদ রিকাবুল ইসলাম, জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর স্টেডিয়ামে ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে এক চারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ ও যশোর ফুটবল একাদশ।
স্থানীয় ফুটবলপ্রেমী সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ ম্যাচের মূল উদ্দেশ্য ছিল জীবননগরের কৃতি সন্তান, ৯০ দশকের ফুটবল নক্ষত্র হিসেবে পরিচিত মোজাম্মেল হকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত।
আয়োজকরা জানান, মানবিক দিক বিবেচনায় সবাইকে এগিয়ে এসে অসুস্থ এই ফুটবল তারকার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, সকলকে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ ধরনের উদ্যোগ শুধু খেলাধুলার বিকাশই নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে চারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, অসুস্থ ফুটবল তারকা মোজাম্মেল হকের চিকিৎসায় সহায়তার আহ্বান

Update Time : ১২:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬