জন্মনিবন্ধন না দেওয়ায় ছাত্রীর বই ফেরত নিল প্রধান শিক্ষিকা
- Update Time : ০৬:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রাম উত্তর ফটিকছড়ির মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী জান্নাতুল আশুরার কাছ থেকে জন্মনিবন্ধনের কপি না দেওয়ায় বিতরণ করা সরকারি পাঠ্যবই ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, জন্মনিবন্ধনের কপি বিদ্যালয়ে জমা না দেওয়ায় ছাত্রী জান্নাতুল আশুরাকে দেওয়া পাঠ্যবই ফেরত নেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রফ বলেন, জন্মনিবন্ধন না দেওয়ায় বই ফেরত নেওয়া এটা ঠিক হয়নি। আমাদের কোন নিয়মে এটা নেই। আমি নতুন বই পাঠাবো। কে বা কারা এই কাজ করেছে, আমি বিষয়টি দেখবো।
অভিযোগ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা খদিজা জান্নাত জানান, জান্নাতুল আশুরার বই বেশি ফাটা ছেঁড়া হওয়ার কারণে এমন কি বইয়ে কিছু পড়া না থাকায় নতুন বই দেয়ার জন্য রেখে দিয়েছে আমার স্কুলের সহকারি শিক্ষিকা নারগিস জাহান। জন্মনিবন্ধনের বিষয়টা সম্পূর্ণ মিথ্যা কথা বলে জানান।ল তিনি। এদিকে, শিক্ষার্থীর হাতে দ্রুত বই পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

























