ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত ৮ তরুণ, রাউজান থানায় সংবর্ধিত

Reporter Name
  • Update Time : ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১১ Time View
Print

শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

যোগ্যতা ও মেধার ভিত্তিতে ঘুষ ও অতিরিক্ত কোন টাকা ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত হয়েছেন চট্টগ্রামের রাউজান থানার ৮ জন তরুণ। এই উপলক্ষে ৩০ জুন মঙ্গলবার সকালে নবনিযুক্ত এই পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ও কোন প্রকার তদবির ছাড়া চাকরি পেয়ে নিয়োগপ্রাপ্তরা এবং তাদের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে তারা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেধাতালিকায় স্থান পেয়ে নির্বাচিত হলেন হলদিয়া ইউনিয়নস্থ গর্জনিয়ার মোঃ সাজ্জাদ, ডাবুয়া রামনাথ পাড়ার আদিত্য দে, পূর্ব বিনাজুরীর উদিপ্ত বড়ুয়া, পূর্বগুজরা বড় ঠাকুর পাড়ার মুহাম্মদ আনিকুজ্জামান রাকিব, পশ্চিম গুজরার কাগতিয়ার শিশির বাবু দাস, উত্তর গুজরার কাগতিয়ার সুশান্ত দাশ, নোয়াপাড়ার ঝিকুটি পাড়ার রাকিব দাশ, উরকিরচরের অপু বল। সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে তারা আজ পুলিশের গৌরবময় পেশায় যুক্ত হয়েছেন। তাদের এই সাফল্যে পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোনো প্রকার তদবির বা অনৈতিক লেনদেন ছাড়াই শতভাগ সততা ও মেধার ভিত্তিতে এবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কনস্টেবলদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সৎ ও নিষ্ঠার সাথে সমাজ, দেশ এবং জাতির সেবায় নিজেদের নিয়োজিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজানে কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত ৮ তরুণ, রাউজান থানায় সংবর্ধিত

Update Time : ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬