ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জীবননগরবাসীচরম ভোগান্তিতে জনজীবন
- Update Time : ০৯:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ২০ Time View

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি:
তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন জীবননগরবাসী। এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর পরবর্তী এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রচণ্ড গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
শহরের তুলনায় গ্রামীণ জনপদগুলোতে লোডশেডিংয়ের তীব্রতা আরও বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুতের এমন আসা-যাওয়ায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্যদিকে, নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেলেও অনেক গ্রাহক অস্বাভাবিক বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছেন। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সাধারণ মানুষের এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা জীবননগরবাসীর।























