গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- Update Time : ১২:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি জেলায় পৌঁছান।
আইজিপির সঙ্গে সফরে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জ, টুঙিপাড়া সহ বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও টহল অব্যাহত রয়েছে।
আইজিপি ও অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এই সফরকে জেলার বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সফর শেষে তাদের বক্তব্য কিংবা নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন!


























