👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে পরিত্যক্ত ঘরে মাদকবিরোধী অভিযান, ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার-৪

সজিব সরদার,স্টাফ রিপোর্টার:
  • Update Time : ১২:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

পটুয়াখালীর দুমকীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮)। তিনি লেবুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জাহাঙ্গীর মুসল্লির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশের ভাষ্য অনুযায়ী,ওই ঘরে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে তাঁর নিজের বের করে দেওয়া একটি নীল পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তার অপর তিনজন হলেন—লেবুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), একই এলাকার হাবিব খানের ছেলে মো. কুদ্দুস খান ওরফে সোহেল (৩০) এবং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর মাঝির ছেলে মো. হৃদয় মাঝি (২১)।
‎
‎এ ঘটনায় ২০ নভেম্বর দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
‎
‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকীতে পরিত্যক্ত ঘরে মাদকবিরোধী অভিযান, ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার-৪

Update Time : ১২:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬