ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View
Print

জসীমউদ্দিন মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধার বিকাশ এবং উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়াশোনায় সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলা এবং মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, ঝরে পড়ার হার কমানো এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নেও ইতিবাচক ভূমিকা রাখে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা যায়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করা এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি তাৎপর্যপূর্ণ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষা বৃত্তির মতো সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকলে খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে এবং ভবিষ্যতে জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬