👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ:ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মিন্টু (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল মোবারেকের ছেলে এবং বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।

এদিকে পুলিশের আরেকটি অভিযানে জিআর-১০৭/২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং সিআর-৪৩৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. জালাল উদ্দিনকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সৌরভ উপজেলার সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে। জালাল উদ্দিন রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
অন্যদিকে, কোটচাঁদপুর থানার জিআর-৬৫/২০ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাসির মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাবতলাপাড়া গ্রামের মো. আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

Update Time : ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬