কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ০৭:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৯ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্ভরশীল। বাস টার্মিনাল পুনর্বহাল না হলে এসব শ্রমজীবী মানুষ আর্থিক সংকট ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যার মুখে পড়বেন।
তাঁরা আরও বলেন, পরিবহন খাতের সঙ্গে জড়িত শ্রমিক ও সংশ্লিষ্ট সবার জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাস টার্মিনাল পুনর্বহালের জোর দাবি জানান।




















