ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জের রতনপুরে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে র‍্যালি-সমাবেশ।

Reporter Name
  • Update Time : ১১:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৩৫ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজারে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আয়োজনে রতনপুর বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, রতনপুর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুল রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শেখ জাকির, উপজেলা জাসাসের আহ্বায়ক জি এম মুর্শিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জের রতনপুরে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে র‍্যালি-সমাবেশ।

Update Time : ১১:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬