ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরের সীমান্ত ঘেঁষে হিমালয়ের ঠান্ডা হাওয়া

Reporter Name
  • Update Time : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

বিশেষ প্রতিনিধি: নবাব রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

উত্তরবঙ্গে নামতে শুরু করেছে শীতের আমেজ। আশ্বিনের শুরুতেই ভোরের শিশিরবিন্দু আর হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগাম আগমনী বার্তা। বিশেষ করে রংপুর বিভাগে প্রতিবারের মতো এবারও দেশের অন্যান্য বিভাগের তুলনায় আগেভাগেই অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে সকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে রাস্তাঘাট। সকাল কিংবা রাতের শেষভাগে বাইরে বের হলে হালকা গরম কাপড় বা চাদর জড়িয়ে নিতে হচ্ছে সাধারণ মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠলেও বাতাসে থেকে যাচ্ছে হালকা ঠান্ডার অনুভূতি।

আবহাওয়া ও ভৌগোলিক বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যান্য বিভাগের তুলনায় রংপুর বিভাগে, বিশেষ করে পঞ্চগড়ে আগাম শীত অনুভূত হওয়ার অন্যতম কারণ এর ভৌগোলিক অবস্থান। পঞ্চগড় জেলা হিমালয় পর্বতমালার কাছাকাছি অবস্থিত। শীত মৌসুমের শুরুতে হিমালয়ে তাপমাত্রা কমে গেলে সেখান থেকে আসা উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাস সরাসরি এই অঞ্চলে প্রবেশ করে। ফলে প্রতিবছরই দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে আগেভাগে শীতের অনুভূতি দেখা যায়।

আগাম এই শীতের কারণে উত্তরাঞ্চলের কৃষক ও শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজেও পরিবর্তন আনছেন। পাশাপাশি লেপ-তোশক প্রস্তুতকারকদের ব্যস্ততাও বাড়তে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহে দেশের উত্তর সীমান্তবর্তী এলাকায় শীতের প্রভাব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

উত্তরের সীমান্ত ঘেঁষে হিমালয়ের ঠান্ডা হাওয়া

Update Time : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬