ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলোর পথে” সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি–২০২৬ পালন

Reporter Name
  • Update Time : ০৭:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২১ Time View
Print

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
ফটিকছড়ি ধর্মপুর আলোর পথে সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। বৃক্ষ লাগান,পরিবেশ বাঁচান। এই লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’-এর উদ্যোগে “বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি–২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ২৬ জুন ২০২৬ শুক্রবার সকাল ৯:০০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় তরুণ এবং পরিবেশ প্রেমী ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠান টি সুন্দর করে তুলে।এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল—
“সবুজ হোক আমাদের আগামীর পৃথিবী”। কর্মসূচির শুরুতে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা সংগঠনের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের উপযুক্ত স্থানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এছাড়াও উপস্থিত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। চারা গ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সেগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র গাছ লাগানোই নয়, প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব। আজকের একটি চারা ভবিষ্যতে অসংখ্য মানুষের জন্য ছায়া, বিশুদ্ধ বাতাস, ফল এবং একটি সুন্দর পরিবেশের উৎস হয়ে উঠবে। ‘আলোর পথে’- এর নিয়মিত স্লোগান— “এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্মসূচি শেষে উপস্থিত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আলোর পথে” সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি–২০২৬ পালন

Update Time : ০৭:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬