সংবাদ শিরোনাম :
৪ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে গণসংযোগ করলেন মোঃ আহাম্মদ আলী
Reporter Name
- Update Time : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪৪ Time View

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আহাম্মদ আলী।
আজ তিনি তার নির্বাচনী এলাকার হিজলগাড়ী ও নলবিলা গ্রামের হিজলগাড়ী মাঝের পাড়ার একাংশে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “আপনাদের এই স্নেহের হাসি, ভালোবাসা এবং দোয়া আমার পথচলার মূল শক্তি। ইনশাআল্লাহ, আপনাদের পাশে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সততার সাথে কাজ করে যেতে চাই।”
তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
Tag :



























