৪ আগস্টের শহীদদের স্মরণে স্বপ্নযাত্রা যুব সংঘের দোয়া ও খাবার বিতরণ
- Update Time : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা প্রার্থনা
৪ আগস্টের ঘটনায় নিহতদের স্মরণে ফেনীতে স্বপ্নযাত্রা যুব সংঘ-এর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ৪ আগস্টের ঘটনাকে স্মরণ করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের স্মৃতি সংরক্ষণে সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখা উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদল, যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজক সংগঠন স্বপ্নযাত্রা যুব সংঘ জানায়, শহীদদের স্মরণ এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠিানে বক্তারা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।



















