হারুয়ালছড়িতে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সাংবাদিক নেতা এইচ.এম.সাইফুদ্দীন
- Update Time : ০৫:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
ফটিকছড়ি ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে নতুন হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীর পক্ষে জনমত গড়ে উঠছে। এই দৌড়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সাংবাদিক নেতা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এইচ.এম.সাইফুদ্দীন।
স্থানীয় ভোটার ও যুবসমাজের একাংশের সাথে কথা বলে জানা যায়, হারুয়ালছড়ি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ইউনিয়ন বিনির্মাণে একজন সৎ,উচ্চ শিক্ষিত ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। আর এই যোগ্যতা ও জনপ্রিয়তার মাপকাঠিতে সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীনকে এগিয়ে রাখছেন অনেকে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। করোনাকালীন দুর্যোগসহ সাধারণ মানুষের যেকোনো বিপদে তাকে সব সময় পাশে পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।
নির্বাচনী আলোচনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় কয়েকজন ভোটার জানান, “আমরা ঐতিহ্যগত ধারার বাইরে গিয়ে একজন কুরআনে হাফেজ ও উচ্চ শিক্ষিত ও সাহসী তরুণকে নেতৃত্বে দেখতে চাই, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝবেন। সাংবাদিক সাইফুদ্দীন তরুণ ও প্রগতিশীল চিন্তার মানুষ। তিনি চেয়ারম্যান প্রার্থী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
এলাকার সচেতন যুবসমাজের দাবি, দীর্ঘদিন ধরে হারুয়ালছড়ি ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।অনেক স্থানে অবহেলিত জনপদের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে এইচ. এম. সাইফুদ্দীনের মতো একজন নিরপেক্ষ ও জনবান্ধব নেতার বিকল্প নেই।
ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সমর্থনে তরুণদের সরব প্রচারণা ও শুভকামনা চোখে পড়ার মতো। সাধারণ মানুষের এই ভালোবাসায় সাড়া দিয়ে তিনি নির্বাচনী মাঠে নামবেন এবং হারুয়ালছড়িবাসী তাকে তাদের সেবক হিসেবে বেছে নেবেন—এমনটাই প্রত্যাশা তরুণ নেতা এইচ.এম.সাইফুদ্দীনের। যিনি বর্তমানে হারুয়ালছড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসাবে দায়িত্বে রয়েছে। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা সংগঠন, ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছে। ফটিকছড়ির বৃহত্তম সংগঠন “আল নূর মেধা বৃত্তি ” বোর্ডের পরিচালক হিসেবেও তিনি বেশ ক’বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন।




















