ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎হরিপুরে জ্ঞান অর্জনের অন্যতম প্রতিষ্ঠান আসলেউদ্দীন প্রধান সিনিয়র আলিম মাদ্রাসা

Reporter Name
  • Update Time : ১০:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

‎‎গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গীতে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আসলেউদ্দীন প্রধান সিনিয়র আলিম মাদ্রাসা দীর্ঘ চার দশক ধরে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রেখে চলেছে। প্রত্যন্ত এই জনপদে প্রতিষ্ঠানটি এখন শিক্ষা ও নৈতিকতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৭ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। তাঁদের মধ্যে চারজন সহকারী অধ্যাপক রয়েছেন। অভিজ্ঞ ও নবীন শিক্ষকদের সমন্বয়ে এখানে পাঠদান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে নুসরাত জাহান নুসাইবা ট্যালেন্টপুল বৃত্তি এবং আরেকজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একই বছর ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

‎এছাড়া ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২২ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্যদের মধ্যে দুজন শিক্ষার্থী সিয়াম ও নাহিদ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। মাদ্রাসার একাধিক শিক্ষক বলেন, ‘গ্রামের দরিদ্র পরিবারের সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফলের এই অর্জন আমাদের অনুপ্রাণিত করেছে।’আপনাদের সন্তানদের সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করুন।

শিক্ষকরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটাই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে। আরও দেখা গেছে মাদ্রাসায় খেলাধুলার মনোরম পরিবেশ রহিয়াছে কিন্তু পূর্বপাশে কিছু জরাজীর্ণ রহিয়াছে। যা সংস্কার জরুরী।

‎স্থানীয় অভিভাবকরা জানান, সীমান্তবর্তী হরিপুর উপজেলায় উচ্চশিক্ষার সুযোগ কম। যেখানে আসলেউদ্দীন প্রধান সিনিয়র আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে স্বল্প খরচে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিতে বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাবের আধুনিকায়ন হলে শিক্ষার মান আরও বাড়বে বলে তাঁদের প্রত্যাশা। মহান আল্লাহর দরবারে তাঁরা আরও প্রার্থনা করেন যে—আল্লাহ যেন আসলেউদ্দীন প্রধান সিনিয়র আলিম মাদ্রাসাকে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের প্রসার, নৈতিক শিক্ষার বিকাশ এবং আদর্শ মানুষ গড়ার এক অনন্য কেন্দ্র হিসেবে কবুল করেন। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-কর্মচারীদের কর্মে বরকত এবং শিক্ষার্থীদের সাফল্য অর্জন, খেলাধুলা ‎ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‎হরিপুরে জ্ঞান অর্জনের অন্যতম প্রতিষ্ঠান আসলেউদ্দীন প্রধান সিনিয়র আলিম মাদ্রাসা

Update Time : ১০:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬