ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎হরিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View
Print

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান” ৩ মাসব্যাপী কর্মসূচি চলবে।
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর, বিভিন্ন সরকারি দপ্তর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এদিন আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়, ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় ঝাড়ু দেওয়া, আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
‎সরজমিনে গিয়ে দেখা যায়, হরিপুরের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে নারী পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে, এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি স্থাপনা পরিষ্কার রাখতে এ অভিযান আগামী ৩ মাস ধরে চলবে। “সবাইকে নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর ।”
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‎হরিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৬:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬