সাতক্ষীরা দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন।
- Update Time : ০১:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট রোজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়,র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদিপ কুমার দাম, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,
দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা কলেজের সহকারী শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ, মৎস্য চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিকেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম, ও দেবহাটা উপজেলা আটশত বিঘার মৎস্য চাষি লক্ষণ বাগ, এই সময় বিভিন্ন ক্যাটাগেরি তে ৪ জন মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।























