ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ মে) উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।প্রতিযোগিতা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবু তালেব ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের ফরেষ্টার মোঃ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য মাদ্রাসা শিক্ষার্থী মুনতাহিনা মিম্মা। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ মোল্লা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস কে আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদ,মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ। সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ১০:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬