👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন (MSF)’-এর ১৩তম বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সার্বিক বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রবীণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদ আনোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ গোলাম রাব্বানী এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান লিটন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টামণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ২০১৩ সালে প্রতিষ্ঠিত (রেজিঃ নং- সাত-১৩৩৯/২০২২) সংগঠনটির দীর্ঘ ১৩ বছরের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল শ্যামনগরে আর্তমানবতার সেবায়, শিক্ষা বিস্তারে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলা আগামী দিনে সমাজসেবামূলক কাজকে আরও বেগবান করতে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে স্বেচ্ছাসেবীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, বিশেষ সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

Update Time : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬