শ্যামনগরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৭ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ , শ্যামনগর প্রতিনিধিঃ
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শ্যামনগরে ভাব প্রকল্পভুক্ত ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯ টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় ও কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজানগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম , বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকমো: আব্দুল করিম, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো. আব্দুর রহিম,
রমজাননগর দাঃ, সু: আদর্শ দাখিল মাদ্রাসা সুপার মো: আবুল কাসেম, ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম নাসির উদ্দীন, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো:ইয়াসিন আরাফাত, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষক রনজিৎ কুমার বর্মন,
তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার মিস্ত্রী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক ও সহকারী ম্যানেজার মাকসুদুর রহমান মিলন, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম, টেইলরিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমা উল হুসনা ও উম্মে উনাইজা।



















