ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ঔষধ উদ্ধার

Reporter Name
  • Update Time : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৪৩ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল, কাফ সিরাপ ও চোরাচালানি ওষুধ উদ্ধার করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মাদক কারবারিদের কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার ওয়াপদার ওপরে (শামসুজ্জামান গাজীর রাইস মিলের পশ্চিম পাশে) অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় ডিবির ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে দ্রুত সরে পড়ে। পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উইনসেরেক্স কাফ সিরাপ ১৩৯ বোতল,এসকাফ কাফ সিরাপ ৪৪ বোতল,গোমেলা ১৫ গ্রাম ক্রিম (হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট) ৫২২ টি, গোমেলা ১৫ গ্রাম ক্রিম মোড়ক ২৬১ টি। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। মাদক কারবারি ও অপরাধীদের গ্রেফতারে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চিহ্নিত ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ঔষধ উদ্ধার

Update Time : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬